খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপে আরেকটি মাইক্রোবাস খাদে পড়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ বলেন, গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে এসে চালকদের উদ্ধার করি। এতে কেউ গুরুতর আহত হয়নি।
আরও পড়ুনইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তেমন কেউ আহত হয়নি। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








