ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১০:৪৭ পিএম

বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন হয় না, কেউ করেও না : রেজাউল করিম বাদশা এমপি

বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন হয় না, কেউ করেও না : রেজাউল করিম বাদশা এমপি

শহর প্রতিনিধি (বগুড়া): বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন,  বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন হয়না, কেউ করেও না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বগুড়াকে এগিয়ে নিতে সকলকে একতাবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, মাত্র কয়েক মাস আগে সরকার কাজ শুরু করেছে।

সকলে মিলে বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখতে হবে, তাহলেই বগুড়াকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ বগুড়া গড়া সম্ভব। যানজট নিরসনের কথা উল্লেখ করে তিনি বলেন, করতোয়া থেকে মাটিডালী পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনার মাধ্যমে যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বগুড়া মহানগরের টিএমএসএস মিলনায়তনে কানছগাড়ি বণিক সমতিরি অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরি হিরু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডাঃ মতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন খান শান, বিএনপি নেতা মাহবুবুর রহমান লুলকা।

আরও পড়ুন

অভিষেক অনুষ্ঠানের আহবায়ক এ কে এম জোবায়েরের সভাপতিত্বে সংগঠনটির নব নির্বাচিত সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির  প্রধান নির্বাচন কমিশনার মো. নূর-এ-আলম শাহ কামাল এবং সহকারি নির্বাচন কমিশনার আবু ওয়ারেছ রতন, নব নির্বাচিত সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মো. রকি। আলোচনা শেষে নব-নির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন হয় না, কেউ করেও না : রেজাউল করিম বাদশা এমপি

জয়পুরহাটের ধরঞ্জীতে ডিকেএসপির কমিটি গঠন মুন্না সভাপতি, কাদের সম্পাদক

বগুড়ায় আড়াই বছরে ৩০ হাজারের বেশি তালাক, দিনে ঘর ভাঙছে ৩২টি

দেশের স্বাধীনতা রক্ষায় জীবন দিতে প্রস্তুত যুবদল নেতা নয়ন

বগুড়ার ধুনট পৌরসভার বকেয়া কর ৩ কোটি টাকার অধিক, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার