ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৪:২৯ পিএম

গাজীপুরের কাশিমপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুর মহানগরের কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা-সহ ওই অফিসের সকলকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই অফিস পরিদর্শন করে তাদের সাময়িক বরখাস্ত করেন।

যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে- কাশিমপুর ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোস্তফা কামাল, শফিকুল ইসলাম ও তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কাশিমপুর ভূমি অফিসে চারজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

ওই অফিসে নানান অনিয়মের অভিযোগ ওঠে। পরে গাজীপুরের জেলা প্রশাসক-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ওই অফিস পরিদর্শনে যান।
পরে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাইয়ে অনিয়ম, দালাল দিয়ে কাজ করানো, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জানান, সকালে কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন করা হয়। পরে অফিসে চরম অনিয়মের কারণে কাশিমপুর ভূমি সহকারী কর্মকর্তা-সহ অফিসের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা ও নির্দেশনা দেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের কাশিমপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : ইরান

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

এবার ফিফা’র বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা উয়েফা’র

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

আমি মানুষ হত্যা করতে চাই না, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প