দিনাজপুরের বিরলে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে হেলাল ওরফে বরকু (২৮) নিজ জমিতে বিএমডিএ গভীর নলকূপের সেচের পানি নেয়ার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন।
আরও পড়ুনস্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন







