ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০১:০৪ পিএম

ইয়ামালের বাবা হওয়ার গুঞ্জনে জোর হাওয়া!

ইয়ামালের বাবা হওয়ার গুঞ্জনে জোর হাওয়া! , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লামিন ইয়ামাল আর গুঞ্জন চলে একই পথে চললেও এবার ছড়িয়েছে ভিন্ন এক খবর। শোনা যাচ্ছে, ১৯ বছর বয়সী ইয়ামাল নাকি বাবা হতে চলেছেন। এমন খবর ছড়িয়েছে ইয়ামালের বর্তমান প্রেমিকা ইনেস গার্সিয়া নিজের টিকটক অ্যাকাউন্টে গর্ভধারণ সংক্রান্ত একটি ভিডিও রি-পোস্ট করেন। এর পর থেকেই সবার মধ্যে কৌতূহল তৈরি হয়।

ভিডিওটিতে গর্ভবতী নারীদের ছবি দেখানো হয়। এতে একটি আবেগঘন বার্তা ছিল, ‘অন্য একটি হৃদয়কে নিজের গর্ভে ধারণ করার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।’ এই পোস্ট দেখার পর ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে। অনেকে ভাবছেন, এটি কি কোনো ইঙ্গিত, নাকি ইনেস কেবল ভিডিওটি পছন্দ করে শেয়ার করেছেন। এখন পর্যন্ত লামিনে ইয়ামাল বা ইনেস গার্সিয়া কারোর পক্ষ থেকেই কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্রাউন্ড নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল বাবা হচ্ছেন, এটা নিশ্চিত করে বলার মতো কোনো প্রমাণ নেই।

স্পেনের সেভিয়া শহরে জন্ম নেওয়া ইনেস গার্সিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। বর্তমানে টিকটকে তার ৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। আর ইনস্টাগ্রামে রয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী। এসব প্ল্যাটফর্মে তিনি নিয়মিত বিভিন্ন পোশাকের সাজগোজ, নতুন ফ্যাশন ধারা, ভ্রমণ ও লাইফস্টাইল নিয়ে ভিডিও শেয়ার করেন। 

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর থেকেই তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। তবে কিছুদিন আগে একটি ইন্টারনেট গুঞ্জন ছড়িয়েছিলÑইনেসের ব্যাংক কার্ড রিজেক্ট হওয়ার পর একটি স্টোরে ইয়ামালের সঙ্গে তার প্রথম দেখা হয়। ইনেস নিজেই এই কথাটি ভুয়া বলে উড়িয়ে দেন। তিনি জানান, সরাসরি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমেই তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং জনসমক্ষে আসার বেশ কয়েক মাস আগে থেকেই তারা গোপনে প্রেম করছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালের বাবা হওয়ার গুঞ্জনে জোর হাওয়া!

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই শিশুসহ নিহত ৭

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা 

বিশ্বকাপ ফাইনালে চার খেলোয়াড় ও এক কর্মকর্তা দোষী সাব্যস্ত

ফাঁসির আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা : আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর