ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ১০:৪০ পিএম

বগুড়ার শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান ওরফে জুমান (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। সে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের নয়নমরিচ গ্রামের সাইফুল কসাইয়ের ছেলে ও ৮টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

শেরপুর থানা মামলা সূত্রে জানা যায়, আজ বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকা থেকে সুলতানকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ ইয়াবাসহ সুলতানকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদককারবারি সুলতানের বিরুদ্ধে শেরপুর থানায় ৮টি মাদকের মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, সুলতান একজন চিহ্নিত মাদককারবারি ও ৮টি মাদক মামলার আসামি। তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীকে ঘিরে ভূমিহীন রবিউলের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

বগুড়ায় মুনলাইট চিনড্রেনস হোমে শিশুদের পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ায় নারীদের জন্য চালু হচ্ছে বিআরটিসির বিশেষ বাস, ড্রাইভার ও সুপারভাইজার হবেন নারী

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

বগুড়ায় ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন গ্রেফতার