ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৭:৪২ পিএম

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ঘটনায় কঠোর জবাবের হুঁমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ওই হামলার জবাবে তিনি বলেন, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। তারা বড় ধরনের মূল্য দেবে।”

 

ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্ট ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ প্রকাশ করেন। ট্রাম্প জানান, ক্ষেপণাস্ত্র হামলার সময় মার্কিন সেনাদের হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল, তবে তারা সফলভাবে হামলাগুলো প্রতিহত করেছে।

এদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এসব হামলা ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে।

আরও পড়ুন

 

ইরান-সমর্থিত মিলিশিয়াদের ‘বিশ্বের জন্য ক্যানসার’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে মামলা করব, তারপর যাব : নাহিদ ইসলাম

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ঘটনায় কঠোর জবাবের হুঁমকি ট্রাম্পের

বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে

অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী মুক্তি

শিক্ষার্থীদের ওপর কেন অস্ত্র ব্যবহার করা হলো, মোদি-শাহকে জবাব দিতে হবে: প্রিয়াঙ্কা গান্ধী

জমে উঠেছে রুহানী সালসাবিলের উপস্থাপনায় ‘ক্যাচ দ্য স্টার’