ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৯:৩১ পিএম

বগুড়ায় একশ’ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেফতার

বগুড়ায় একশ’ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একশ’ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে ১শ’ বোতল এস্কাফসহ দুই নারী কারবারিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুরের জাইদুল ইসলামের স্ত্রী  রুবিনা খাতুন (৫১) ও একই এলাকার হারুন রশিদের স্ত্রী শিল্পী (৩৫)। গ্রেফতারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় একশ’ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেফতার

মেহেরপুরে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে অর্ধশত অবৈধ জাল জব্দ

বগুড়ার নন্দীগ্রামে উচ্চফলনশীল জাতের আবাদে ঝুঁকছেন কৃষক, বিলুপ্তির পথে দেশীয় ধানের জাত

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত