ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৮:২৯ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প: ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস’ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প: ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস’ শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: শহিদুর রহমান ও বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আওয়াল এবং ছাত্র উপদেষ্টা মো: মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক নিশাত তাসনিম তন্বী। সেমিনার শুরুর আগে মূল বক্তাকে পরিচয় করিয়ে দেন একই বিভাগের প্রভাষক মো. শোয়েব শাহরিয়ার।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯:৩০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রায়হান এম. শরিফ। তিনি ‘ফ্রম একাডেমিয়া টু ইন্ডাস্ট্রি: প্রিপারেশন, পারস্যুট অ্যান্ড পারফরম্যান্স’ শীর্ষক বক্তৃতায় একাডেমিক গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গবেষণাভিত্তিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘হোনিং রিসার্চ স্কিলস: বেস্ট প্র্যাকটিসেস’ শীর্ষক এ কর্মশালায় গবেষণার কার্যকর কৌশল, পরিকল্পনা এবং সেরা চর্চা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজনের দ্বিতীয় কর্মশালায় ‘রিসার্চ মেথডস ফর ইংলিশ স্টাডিজ’ বিষয়ে অংশগ্রহণকারীদের ইংরেজি ভাষা ও সাহিত্য গবেষণার বিভিন্ন পদ্ধতি, গবেষণা নকশা এবং ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন

এরপর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: শহিদুর রহমান সমাপনী বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক গবেষণা, গবেষণা দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের উপযোগী পেশাগত প্রস্তুতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা ও কর্মজীবনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সটজেন ইংলিশ বুটক্যাম্প: ফ্রম একাডেমিক রিসার্চ টু ইন্ডাস্ট্রি সাকসেস’ অনুষ্ঠিত

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ

জয়পুরহাট-পাঁচবিবি সড়কে কার্পেটিংয়ের ৩ মাসেই গর্তের সৃষ্টি 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবাসী যুবকদের মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার