চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশ্বর চন্দ্র কর্মকার (১৯) নামে এক আম শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চককীর্তি ইউনিয়নের চাঁদপুর স্খুলপাড়া গ্রামের তপন কর্মকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ২টায় ঈশ্বর একই ইউনিয়নের লহলামারি গ্রামের একটি আমবাগানে লোহার মই নিয়ে আমে প্যাকেট (ব্যাগ) পরানোর কাজ করছিলেন। এক পর্যায়ে মইটি অসাবধানতাবশত বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসলে ঈশ্বর বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1785245370.jpg)





