ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৭:৩৫ পিএম

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘প্যারটফিশ’ বা টিয়া মাছ। বিরল এই সামুদ্রিক মাছটি দেখতে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ। প্রায় ৭০০ গ্রাম ওজনের মাছটি শেষ পর্যন্ত ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

কলাপাড়া উপজেলার চরমোন্তাজের এফবি ভাই ভাই ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে এই মাছটির সন্ধান পান। ট্রলারের মাঝি বাবুল মাতুব্বর জানান, দুই দিন আগে তারা ১৭ জন জেলে নিয়ে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। রাতে জাল ফেলার পর ইলিশ ও পোয়া মাছের সাথে এই মাছটিও উঠে আসে। ইতিপূর্বে এমন মাছ তারা আর কখনো দেখেননি।

ধরা পড়া মাছটি বিক্রির উদ্দেশ্যে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফয়সাল ফিস নামক আড়তে আনা হয়। সেখানে ডাকের মাধ্যমে আড়তদার নিজেই ৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। স্থানীয় উৎসুক মানুষের কৌতূহল মেটানোর পর মাছটি বিশেষ পদ্ধতিতে বরফজাত করে চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সামুদ্রিক জীব গবেষকদের মতে, এটি সাধারণ কোনো মাছ নয় বরং বিরল ‘ধোফার প্যারটফিশ’ (Scarus zufar)। সুস্থ সাগর প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি স্কারিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি মাছ। সাধারণত প্রবালপ্রাচীর ও পাথুরে সামুদ্রিক অঞ্চলে এগুলো বিচরণ করলেও প্রবল সমুদ্রস্রোত বা খাদ্যের সন্ধানে এরা গভীর সমুদ্রে চলে আসে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, এই ধরনের মাছ বাংলাদেশের জলসীমায় অত্যন্ত দুর্লভ। সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় এবং প্রবালের ক্ষয়রোধ করে সূক্ষ্ম বালু তৈরিতে এই প্যারটফিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

‘মন দাও’ ও ‘বসন্তের কোকিল’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন অলংকার

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন শুনানি ঘিরে উত্তেজনা, ইউপি কার্যালয়ে ভাঙচুর

বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে চর্জশিট

বগুড়ায় ট্রেন থামিয়ে ধরা হলো দুই নারী ছিনতাইকারীকে

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড