ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৪:৪৮ পিএম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মনির হোসেন চৌধুরী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মনির হোসেন চৌধুরী, ছবি: সংগৃহীত।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বর্তমানে ডিজেলের মজুত আছে ৩১ দিনের, অকটেনের ৩৬ দিন ও পেট্রোলের ২৫ দিনের। কিন্তু কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়াচ্ছে। বুধবার (২২ জুলাই) জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, দু’একটি গণমাধ্যমে জ্বালানি তেলের সংকটের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু জ্বালানি তেলের কোনোরকম সংকট এই মুহূর্তে নেই। ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল, ২০ দিনের জেট ফুয়েল মজুদ আছে। অন্যান্য জ্বালানি পণ্যেও সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে।

জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে। তবে নতুন গ্যাস উত্তোলনসহ ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সাময়িক ত্রুটি নিয়ে দেখা দেওয়ায় গ্যাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটির সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তবে এর প্রভাব এবার সেভাবে পড়বে না। পরিশোধিত (রিফাইন্ড) কোনো তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না। তাই এ ক্ষেত্রে সমস্যা নেই। আর ক্রুড অয়েল এসব দেশ থেকে আনা হলেও বিকল্প পথ দিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মনির হোসেন চৌধুরী

ভিডিয়ো বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

ব্যারিস্টার সুমনের জামিন

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রি যুবকের লাশ উদ্ধার

২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ