ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৩:১৬ পিএম

রংপুরের তারাগঞ্জে ব্রিজসংলগ্ন সড়ক ধসে যোগাযোগ ব্যাহত

রংপুরের তারাগঞ্জে ব্রিজসংলগ্ন সড়ক ধসে যোগাযোগ ব্যাহত, ছবি: দৈনিক করতোয়া ।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর-দিনাজপুর মহাসড়কের সংযোগ সড়ক উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া যাতায়াতের ব্রিজসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কয়েকদিনের ভারি বর্ষণে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষকসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের সংযোগ সড়কটির ব্রিজের সামনে ধস। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন সংস্কার উদ্যোগ নেয়নি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। 

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, খালের ওপর নির্মিত ব্রিজটির এক পাশের মাটি কয়েকদিনের ভারি বৃষ্টিতে ও খালের পানির স্রোতে ধসে গেছে। এতে ব্রিজের সংযোগ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্রিজ দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। বর্তমানে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

দোয়ালীপাড়া গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন, প্রায় এক মাস আগে টানা ভারি বর্ষণে ব্রিজের সাথেই বিশাল গর্তের সৃষ্টি হলেও ঠিক করার কোন পদক্ষেপ কেউ নেইনি। ব্রিজটি দীর্ঘ দিন আগে নির্মাণ করায় এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর আবার ব্রিজের সামনের মাটি সরে যাওয়ায় পুরো ব্রিজটি ধসে যাওয়া উপক্রম হয়েছে। 

আরও পড়ুন

আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে ঢাকায় কাগজপত্র পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান বলেন, কয়েকদিন আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেছেন। দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির শেখ মুজিব হলের খাবারের ক্যান্টিনে মিললো কেঁচো, শিক্ষার্থীদের ক্ষোভ 

রংপুরের তারাগঞ্জে ব্রিজসংলগ্ন সড়ক ধসে যোগাযোগ ব্যাহত

পদ্মায় ধরা পড়ল ২২ কেজি কাতল, ভিডিও কলে বিক্রি অর্ধলক্ষ টাকায়

জামায়াত এমপি নজরুল ভিডিও ইস্যু তদন্ত দাবি তাসনিম জারার

ঢাবিতে ‘জুলাই-গ্রাফিতি’ সংরক্ষণের উদ্যোগ, দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি

১২৮তম বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ