সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চুকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
তাকে গতকাল সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
আরও পড়ুনউল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম মনিরুজ্জামান জানান, রেজাউল করিমের বিরুদ্ধে এই থানায় একটি বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার (২১ জুলাই) আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







