ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৬:১৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার-১

বগুড়ার আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার-১

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা মামলায় ওসমান মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার লকু পূর্ব কলোনী শ্বশুর বাড়িতে বসবাস করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পূর্বলকু কলোনীর ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত হয়ে ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো।

ঘটনার দিন গত রবিবার রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে আসামি ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও চুলার বৈদ্যুতিক বাল্ব খুলে নারীর শয়ন ঘরে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে।

আরও পড়ুন

এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে গতকাল সোমবার রাতে তালাকপ্রাপ্তা ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামি করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক পুতুল কুমার সরকার আসামি ওসমান মোল্লাকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামি ওসমান মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ ৩ আগস্ট

নাটোরের সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বগুড়ার দুপচাঁচিয়ার ভালী গ্রামের কাঁচা সড়কে জনদুর্ভোগ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংগ্রাম থেকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে: বগুড়ার মোছাঃ অনন্যা খাতুনের অনুপ্রেরণার গল্প

রাজশাহীতে শয়নঘরে মিলল দম্পতির মরদেহ