ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৯:১৪ পিএম

পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

অনেক বছর পর শ্রাবণে ফুটে উঠেছে পুরোদস্তুর বর্ষার রূপ

অনেক বছর পর শ্রাবণে  ফুটে উঠেছে পুরোদস্তুর বর্ষার রূপ

স্টাফ রিপোর্টার : আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝা দায়। এই ভালো, তো এই খারাপ। গত তিনদিন ফুটে উঠেছে পুরোদস্তুর বর্ষার রূপ। কোথাও ছিটেফোঁটা, আবার কোথাও একেবারে ভারী বৃষ্টি ঝরছে গোটা দেশজুড়ে। এ অবস্থায় বৈরি আবহাওয়ার জন্য অনেকটাই স্থবির হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিনা প্রয়োজনে অনেককে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। গতকাল রোববার সন্ধ্যা ৬ টা থেকে আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়ায় ১১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনভর ঝির-ঝিরে বৃষ্টিতে ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। এদিকে আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাসে জানিয়েছেন মৌসুমী বায়ু সক্রিয় থাকার জন্য এই বৃষ্টি চলবে আরও পাঁচদিন।

গত দুই-তিন বছরে হলো এমন আবহাওয়া দেখা যায়নি। অনেক বছর পর শ্রাবণে এসে ধরা দিল যেন বর্ষা। গতকাল রোববার সন্ধ্যা ৬টার পর থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে গতকাল পর্যন্ত চলেছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিন বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারী থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পাওে বলে পূর্বাভাস দিয়েছে আবহাহাওযা অফিস।

আরও পড়ুন

অভিযোগ আছে লাগাতার বৃষ্টির কারণে রাস্তা ঘাটে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় যারা আছে তারা বেশি বেশি ভাড়া আদায় করছে। অন্যদিকে বৃষ্টির জন্য বাজারে কমতে থাকা সবজির দাম আবারও চড়েছে। বেশিরভাগ সবজি  ৬০ থেকে ১২০ টাকায় উঠেছে।

বগুড়ার আবহাওয়া অফিস সূত্র জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। আজও সারা দিন বৃষ্টি হবে। চলবে আরও কয়েকদিন। গতকাল রোববার সকাল ৬ টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়ায় ১১দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক বছর পর শ্রাবণে ফুটে উঠেছে পুরোদস্তুর বর্ষার রূপ

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাক বাংলোর নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

রংপুরে বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার হারে হতাশ সমর্থকরা

এক শসার ওজন ৫ কেজি, আশরাফুলের বাজিমাত

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি