ফের সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ফের রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে নতুন দফায় এ কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান করেন তারা।
এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সামনে ৩টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ফের সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করা হয়।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি
দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত।
আরও পড়ুনবৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের অবরোধের ফলে মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখার সময় সায়েন্স ল্যাব মোড় দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1784025977.jpg)





