ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১০:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরির সময় আটক ১

ঠাকুরগাঁওয়ে গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরির সময় আটক ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী এলাকায় গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরির সময় সাগর আলী (২২) নামে একজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। সে আটোয়ারী উপজেলার মির্জাপুর (কলেজ মোড়) গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে।

জানা যায়, গতকাল শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে খড়িবাড়ী প্যারাগন মুরগি ফার্ম সংলগ্ন টাওয়ারের অভ্যন্তরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মেটালপ্লাস টেলিকমের অফিস এক্সিকিউটিভ মো. আবু সাইদ লিমন বাদি হয়ে রুহিয়া থানায় মোট ৫ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল ও আসামির হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি ক্যাবল কাটার, ৫টি রিং রেঞ্জ, ১টি সেলাই রেঞ্জ, ৪টি ডাল রেঞ্জ, ১টি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার, ১টি টেস্টার, ২টি ছোট পাইপ এবং ১টি রশি।

আরও পড়ুন

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরির সময় আটক ১

বগুড়ার শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ৫ জনের প্রাণহানি

বগুড়ায় প্রাথমিকে বৃত্তি পেয়েছে ২১৭৯ জন

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

বগুড়ার ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, জনমনে আতংক