ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৯:৫১ পিএম

দিনাজপুরের বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৯টায় দিনাজপুর ব্যাটালিয়ন(৪২ বিজিবি)’র অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২১/১২-এস হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তর সাঁওতালপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

রংপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা সুপার নিহত

বগুড়ার শেরপুরে দিনেদুপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২০ ভরি সোনার গহনা লুট

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

বগুড়া মহানগরের সাতমাথায় জলাবদ্ধতা না থাকলেও অনেক সড়ক ছিল হাঁটু পানির নিচে