ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৩:৪৩ পিএম

হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

হরমুজ বন্ধের ঘোষণা ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির দাবি, অনুমোদনহীন পথে চলাচলকারী একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তারা জানিয়েছে, সতর্কতামূলক গুলিতে জাহাজটি থেমে যায়। আইআরজিসি আরও জানিয়েছে, বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের কারণে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এ সময় কোনও জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেফতার

হরমুজ বন্ধের ঘোষণা ইরানের

৯২ বছরের ইতিহাসে কখনো সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা

মারা গেলেন কাতারের সাবেক আমির

শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যয়নের ঘটনায় শিক্ষক—ছাত্র গ্রেফতার

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ জন