ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ১১:০৫ পিএম

ডাকাতি হওয়া ২৪ লাখ টাকার সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার চালক সহ গ্রেফতার -২

ডাকাতি হওয়া ২৪ লাখ টাকার সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার চালক সহ গ্রেফতার -২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যানের গতিরোধ করে ডাকাতি হওয়া ২৪ লাখ টাকা মূল্যের ৬৬৫ কার্টুন সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার হয়েছে। গত আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া এলাকা থেকে ৬৪৪ কার্টুন তেল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাত ৩টার দিকে সোনারগাঁও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-২২০৬) ৬৬৫ কার্টুন ‘ফ্রেশ’ সয়াবিন তেল (১১,৭৭৩ লিটার) নিয়ে যশোরের ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়।

ভোর ৪টা ৩০ মিনিটের দিকে শ্রীনগর থানার উমপাড়া ওভার ব্রিজের উত্তর পাশে সার্ভিস রোডে পৌঁছলে একটি নীল-হলুদ রঙের জেএসি পিকআপ ভ্যান দিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করে ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল।

ডাকাতরা চালক আকিব হাসান জয় ও হেলপার নাহিদ হাসানকে পিটিয়ে জখম করে হাত-পা ও চোখ বেঁধে পিকআপে তুলে নিয়ে কেয়টখালী এলাকায় ফেলে রেখে যায়। এ সময় ডাকাতদল ৪৩ হাজার টাকা, মোবাইল ও তেল সহ কাভার্ডভ্যান নিয়ে চম্পট দেয়।

ঘটনার পর শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুনের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কাভার্ডভ্যানের চালক আকিব হাসান জয়কে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর থানার বেলঘড়িয়া বাজার এলাকায় আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেরপুর থানার এসআই শাহাদতের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অভিযানে বেলঘড়িয়া বাজারের প্রতাপ কুমার রায়ের গোডাউন থেকে ৫৮৫ কার্টুন, জামুর গ্রামের ইমরান হোসেন (৩৬) ও তার বাবা আব্দুস সালামের বাড়ির গোডাউন থেকে ৫৮ কার্টুন ৪ পিসসহ মোট ৬৪৪ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়।

গোডাউনের মালিক প্রতাপ রায় জানান, স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন আমার গোডাউনটি ভাড়া নিয়েছে। গ্রেফতার হওয়া ইমরান হোসেন মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে। এর আগেও ইমরাম চোরাই গরুর সাথে সম্পৃক্ত থাকায় জেল খেটেছে। সে একজন মুদি দোকানি হলেও তার বিরুদ্ধে ইতিপূর্বে গরু চুরিসহ একাধিক অপরাধের মামলা রয়েছে।

শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় ট্রান্সপোর্ট কোম্পানির সুপারভাইজার আফছার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করলে আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার ও মূল অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হই।

এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে এবং অবশিষ্ট ২২ কার্টুন তেল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, আমাদের কাছে শ্রীনগর থানার এসআই মোয়াজ্জেম হোসেন সহযোগিতা চাইলে আমরা তা করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতি হওয়া ২৪ লাখ টাকার সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার চালক সহ গ্রেফতার -২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযান, ২১৭ বোতল এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ৩ বছর যাবত বিদ্যালয় মাঠ জলাবদ্ধ : মিলছেনা সমাধান

অন্তার খাল পুনঃখননে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিতে ফিরেছে স্বস্তি

টানা তিন দিনের বর্ষণে বগুড়ার শেরপুরে ভাঙনের কবলে ফসলি জমি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ