ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৪:২৩ পিএম

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

ঢাকার এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আরও পড়ুন

অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এমন সকল অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ/অপসারণ করা হয়।

ডিএমটিসিএল জানায়, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় যাত্রীসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবৈধ দখল থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২৫

সাতক্ষীরায় রাতভর বৃষ্টি, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭