ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০১:৪৮ এএম

লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ইংলিশ ডিফেন্ডার

ছবি : সংগৃহীত, লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ইংলিশ ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডিফেন্ডার জারেল কুয়ানসা। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার হেসুস গালিয়ার্দোর ওপর বিপজ্জনক স্লাইডিং ট্যাকল করেন কুয়ানসা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

ফিফার শাস্তির ফলে শনিবার (১১ জুলাই) নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না এই ইংলিশ ডিফেন্ডার। শুধু তাই নয়, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

আরও পড়ুন

বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামিতে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর্লিং হালান্ডের মতো দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকারকে মোকাবিলার আগে কুয়ানসার নিষেধাজ্ঞা ইংল্যান্ডের রক্ষণভাগে বড় ধরনের চাপ তৈরি করেছে। ফলে বিকল্প ডিফেন্ডার নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে হবে কোচ থমাস টুখেলকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাবিতে আলোচনা সভা

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

স্পেনের টমেটো ‘মাখামাখি’র উৎসবে মেতে উঠল বিশ্বের হাজারো মানুষ

ভারতের কেরালার নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি

আরও ৩৮ এজেন্সিকে হজ কার্যক্রমের অনুমতি দিলো সরকার