ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ১০:০৩ পিএম

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন 

ছবি: সংগৃহীত, সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে ফার্মেসি মালিক সাধন কুমারকে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৬ বছর পর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় সাত আসামিই পলাতক ছিলো।

দণ্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি এলাকার শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জ্বল, রিকো, গোলাম ও টোকাই মনির। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. হামিদুল ইসলাম দুলাল। মামলার বিবরণ দিয়ে তিনি জানান, সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় সাধন কুমারের একটি ফার্মেসি ছিল। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শহরের মিরপুর বিড়ালাকুটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারী চক্রের সদস্যরা তার গতিরোধ করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর তিনি মারা যান।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের ভাই চন্দন কুমার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

বগুড়ায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার দুর্ভোগ নিরসনে মাঠে সিটি প্রশাসক

জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন বগুড়া সিটির প্রশাসক

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ