ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৪:৪৭ পিএম

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। 

আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিএফ ও জেএসএসের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।

তবে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আরও পড়ুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে নিহত তিনজনই ইউপিডিএফ সদস্য। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইউপিডিএফ ও জেএসএস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, ৩ জন নিহত

শিশু আসমা ধর্ষণ মামলায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁদপুরে মুরগির খামারের পাশে মিলল ২ আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

ছুটির দিনেও যাদের ঠাঁই কর্মস্থলে