ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১২:৪০ এএম

বিরতি থেকে ফিরেই উনাহির গোল, কানাডার বিপক্ষে এগিয়ে মরক্কো

ছবি : সংগৃহীত, বিরতি থেকে ফিরেই উনাহির গোল, কানাডার বিপক্ষে এগিয়ে মরক্কো

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেল মরক্কো। আজেদিন উনাহির দারুণ ফিনিশে কানাডার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের ৫০তম মিনিটে ফ্রি-কিক থেকে আসে গোলটি। ডান প্রান্তের কর্নার ফ্ল্যাগের কাছ থেকে নেওয়া ফ্রি-কিক পেছনে বাড়িয়ে দেন আশরাফ হাকিমি। সেখানে দৌড়ে এসে বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বল জড়িয়ে দেন জালের নিচের ডান কোণে উনাহি।

সুন্দর পরিকল্পিত সেট-পিস থেকে করা এই গোলের পর উচ্ছ্বাসে ভাসে মরক্কো শিবির। গোলের কয়েক মুহূর্ত আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখার শঙ্কায় ছিলেন উনাহি। তবে শেষ পর্যন্ত মাঠে থেকেই দলকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন তিনি।

আরও পড়ুন

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকার পরও ৩টি আক্রমণ করে দুটি লক্ষ্যে রাখে কানাডা। তবে মরক্কো মাত্র একটি আক্রমণ করতে সক্ষম হয় আর সেটিই অবশ্য লক্ষ্যে ছিলো। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই এগিয়ে গেছে মরক্কো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি থেকে ফিরেই উনাহির গোল, কানাডার বিপক্ষে এগিয়ে মরক্কো

এবারের বিশ্বকাপে আত্মঘাতি গোলের ছড়াছড়ি, হলো নতুন বিশ্ব রেকর্ড

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

কুমিল্লায় ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মেঝে-বারান্দায় চিকিৎসা বাড়তি চাপ সামলাতে নাজেহাল হাসপাতাল কর্তৃপক্ষ