ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৯:২৯ পিএম

বগুড়ার শেরপুরে মসজিদের পানির মোটর চুরি

বগুড়ার শেরপুরে মসজিদের পানির মোটর চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি মসজিদ থেকে পানি তোলার মোটর চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর শাহপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের উপদ্রব বেড়ে যাওয়ায় মাঝে মধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে।

মসজিদের সভাপতি মোজাহার আলী ও ইমাম মাহবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে এশার নামাজ শেষে মসজিদের সবকিছু ঠিকঠাক বন্ধ করে বাড়িতে চলে যান। গতকাল শনিবার ভোররাতে ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে এসে ওজুর জন্য পানি ছাড়তে গিয়ে দেখেন লাইনে পানি আসছে না।

পরবর্তীতে মোটরের ঘরে গিয়ে দেখা যায়, কে বা কারা রাতের আঁধারে মসজিদের পানি তোলার মোটরটি চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ, ইদানীং এলাকায় মাদকসেবীদের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার টাকা জোগাড় করতেই এই চক্রটি নিয়মিত এলাকায় এ ধরনের ছোটখাটো চুরি করছে। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকায় মাদকবিরোধী অভিযান এবং রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে শেরপুর থানার ইন্মপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, চুরির বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। পুলিশ নিয়মিত মদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে মসজিদের পানির মোটর চুরি

বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’

বগুড়ার গাবতলীতে ৩শ’ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে: মন্ত্রী

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর