ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৫:১৪ পিএম

যে কারণে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি!

যে কারণে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি!, ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় থাকছেন না। এমনটি জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি। তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মোজতবা খামেনি তার বাবার জানাজা-দাফনকে কেন্দ্র করে আয়োজিত শোকানুষ্ঠানে যোগ দেবেন না। শনিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

শোকানুষ্ঠানে না থাকার কারণ হিসেবে এসলামি আল জাজিরাকে বলেন, ‘এই মুহূর্তে ইরানিদের এবং নতুন সর্বোচ্চ নেতার প্রতি ইসরায়েলিদের আগ্রাসন নিয়ে অনেক উদ্বেগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েলিদের সম্পর্কে আমরা যা জানি তা হলো, তারা আন্তর্জাতিক আইনের কোনো আচরণবিধিকে সম্মান করে না এবং প্রকাশ্যে ইরানে কোনো ধরনের অভিযান চালানোর হুমকি দেয়।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তির লক্ষ্যে চলমান আলোচনা বানচালে ইসরায়েলের ষড়যন্তের কথাও তুলে ধরেন এই গবেষক। তিনি বলেন, ‘ইরানি ও আমেরিকানদের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তিটি বানচাল করতে চায় ইসরায়েল এবং ইরানে আবার আগ্রাসন চালাতে চায়। আমিও মনে করি, নতুন সর্বোচ্চ নেতার জন্য এই ধরনের অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দেয়ার এটি সঠিক সময় নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি!

বিশ্বকাপ থেকে বিদায়েও গর্বিত কেপ ভার্দে কোচ

নেত্রকোনা সীমান্তে ১৬ ড্রাম হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড জব্দ

‘সেমিফাইনালে ব্রাজিলকে ৩ গোল দিবে আর্জেন্টিনা’

মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কোচ স্কালোনির অন্যরকম সেঞ্চুরি