ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৪:৩৪ পিএম

বগুড়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ছবি: প্রতিকী ।

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকা থেকে আনোয়ার হোসেন নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ বাড়ির দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্ত শেষে ৪ জুলাই আজ শনিবার দুপুরে তার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন জলেশ্বরীতলা এলাকার মৃত নুরুল হকের ছেলে। তিনি জলেশ্বরীতলায় কাজী অফিসসংলগ্ন এলাকায় নিজ বাড়ির দো’তালায় একাকী বসবাস করতেন। 

বগুড়া সদর ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। এরপর সেখানে গিয়ে দেখতে পায় ভিতর থেকে বাড়ির দরজা লাগানো। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি তার বাড়ির বাথরুমে পড়েছিল। এরপর তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার স্বাভাবিক  মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

 বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিলুর রহমান বলেন, বৃদ্ধ আনোয়ার হোসেন নিঃসঙ্গ ছিলেন। তার স্ত্রী-সন্তান কেউ নেই। তার এক ভাই সানোয়ার হোসেন ঢাকায় বসবাস করেন। তিনি তার বাড়িতে একাকী বসবাস করতেন। তার মৃত্যুর  ঘটনায় বগুড়া সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জিতেও খুশি নন মেসি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

খামেনির দাফন অনুষ্ঠানে যে কারণে লাল পতাকা হাতে ইরানিরা

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য, গ্রেফতার ২

কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদ মন্ত্রী