ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ১০:২৯ পিএম

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে ক্যালিকো কটন মিল এলাকায় মোটরসাইকেলের হাটে মোটরসাইকেল বিক্রি করতে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

আরও পড়ুন

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বিগত সরকার বগুড়ার কোন উন্নয়ন করেননি -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পাবনার ভাঙ্গুড়ায় চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

বগুড়ায় প্রাইভেটকারে পাচারকালে ১শ’ বোতল এস্কাফ সিরাপসহ ২ জন গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে বৃদ্ধের মহদেহ উদ্ধার

বগুড়ায় ডোবা থেকে লাশ উদ্ধার