পাবনায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামাণিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন(২৫)।
জানা যায়, নিহতদের বাড়ির পাশে পুকুরের উপর বৈদ্যুতিক তার একটি বাঁশের লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকেলে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী। এসময় হঠাৎ ওই বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা অবস্থায় স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তারা ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনআতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন





_medium_1782912568.jpg)
_medium_1782912271.jpg)
