ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০২:০২ পিএম

বাংলাদেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি উপাচার্য

বাংলাদেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি উপাচার্য, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

আজ বুধবার (১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চেয়েছেন।

অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিদেশেও গৌরবজ্জ্বল অবদান রাখছেন তারা।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হল, ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলে হবে চার থানা ও ছয় তদন্ত কেন্দ্র : আইজিপি

বাংলাদেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি উপাচার্য

বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালন

কুমিল্লায় ভারতীয় সীমান্ত থেকে নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

একই প্রশ্নপত্রে বৃহস্পতিবার থেকে শুরু এবারের এইচএসসি পরীক্ষা