ফের ৩ দিনের রিমান্ড সাবেক এমপি আশিকা সুলতানা
ঢাকার মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুন) এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক। আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সেই রিমান্ড শেষ হওয়ার পর সোমবার আবারও তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসেন পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আশিকা সুলতানার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনমামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








