ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ১০:৫০ এএম

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকান্ডে দুজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকান্ডে দুজনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ১৩ ও ১১ তলায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়েন অনেকে। আল বারাকা টাওয়ারটিতে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়মবহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও ঐ আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, ৬টি ইউনিট ২ ঘণ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠালে তারা মারা যান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকান্ডে দুজনের মৃত্যু

ঢাবির জিয়া হল সংলগ্ন কাঁটাবন বহুতল ভবনে আগুন

জবি শিক্ষার্থী অর্ঘ্য ও চন্দনের নেতৃত্বে হামলা, আহত সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির