মেশিনে বালু উত্তোলন,বগুড়া সারিয়াকান্দির চায়না বাঁধে ভাঙন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দির "চায়না বাঁধের" মাত্র ১০ মিটার এলাকার মধ্যে ৫ টি খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে খনন এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। এভাবে বালু তুললে অল্প কয়েকদিনের মধ্যেই বাঁধটি ধসে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। তারা দ্রুত বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন।
বগুড়া সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়নে প্রায় ১০ গ্রামের মানুষের যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের বাস্তবায়নে গত ২০২১ সালে একটি সড়ক নির্মাণ করা হয়। সড়কটিতে চলতি বছরে ইটের সোলিং কাজও সমাপ্ত করা হয়েছে। সড়কটি যমুনা নদীর ডাকাতমারা নৌঘাট থেকে শোনপচা বাজারসহ বেশকিছু গ্রামের সংযোগ স্থাপন করেছে। স্থানীয়ররা এ সড়কটির নামকরণ করেন "চায়না বাঁধ"। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু গত প্রায় কয়েকসপ্তাহ ধরেই শোনপচা গ্রামের খায়রুল মন্ডলের বাড়ির পাশে "চায়না বাঁধের" উত্তর পাশে ৫ টি খননযন্ত্র বসানো হয়েছে। যা মূল সড়কের মাত্র ১০ মিটার এলাকায় অবস্থিত।
এখানে ৬০ থেকে শুরু করে ১০০ ফিট গভীর নিচু এলাকা থেকে খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সড়কের পাশে বিশালাকার খাদের সৃষ্টি হয়েছে। ফলে খনন এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। এতে সেখানে বিশালাকার গর্তের সৃিষ্ট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এমতাবস্থায় দ্রুত বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এখানে অবৈধভাবে বালু উত্তোলনের নেতৃত্বে রয়েছে শোনপচা গ্রামের প্রভাবশালী দুই ব্যক্তি।
এ গ্রামের অয়েজ আলী শেখ বলেন, বেশ কিছুদিন পরেই চায়না বাঁধের একেবারে কাছে থেকে ৫ টি ড্রেজার মেশিন দিয়ে গভীর করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাঁধের পাশে ভাঙন দেখা দিয়েছে। এভাবে বালু তোলা চালু থাকলে অল্পদিনেই মধ্যেই বাঁধটি ভেঙ্গে যাবে এবং মানুষ চলাচলের সংযোগ বিচ্ছিন্ন হবে। আমরা দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আরও পড়ুনসারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে। খুব দ্রুত সেখানে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1782393922.jpg)

_medium_1782392480.jpg)




