ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ১০:৪২ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে শিশু ধর্ষণ অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

কুড়িগ্রামের রাজারহাটে শিশু ধর্ষণ অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী(৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ইউনুছ আলীর মেয়ে শিশুকে আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের আইয়ুব আলী তার বাড়িতে নিয়ে আসে এবং শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশু মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।

পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে আইয়ুব আলীকে রাজারহাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ভুক্তভোগী শিশুটির পরিবার জানান, মাদ্রাসা যাওয়া-আসার সময় শিশুটির সাথে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাদে আজ বুধবার (২৪ জুন) সকালে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন

ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে। এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে শিশু ধর্ষণ অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

বগুড়ার সোনাতলায় ৯৫ বছর বয়সে নিয়মিত করতোয়া পড়েন রাবেয়া

ঠাকুরগাঁওয়ে ‘আর্জেন্টিনা সবজি ভান্ডার’ জার্সি পরে গেলে সবজিতে বিশেষ ছাড়

নীলফামারীর কিশোরগঞ্জে ৬৮০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে হেরোইনসহ দুই বাসযাত্রী গ্রেফতার

জয়পুরহাটের ধরঞ্জীতে মাছের পোনা অবমুক্ত