ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৬:৩২ পিএম

ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক:  গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল কাঁঠাল। পাকা কাঁঠাল শুধু ফল হিসেবেই নয়, নানা ধরনের মজাদার খাবার তৈরিতেও ব্যবহার করা যায়। কাঁঠালের স্বাদ ও ঘ্রাণে ভরপুর হালুয়া হতে পারে বিকালের নাশতা বা অতিথি আপ্যায়নের দারুণ একটি পদ। খুব সহজেই অল্প কিছু উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁঠালের হালুয়া।

উপকরণ

  • পাকা কাঁঠাল ২ কাপ
  • চিনি আধা কাপের কম
  • দুধ আধা কাপ
  • কনডেন্স মিল্ক আধা কৌটা
  • ঘি আধা কাপ
  • এলাচ কয়েকটি
  • দারুচিনি ৩ টুকরা
  • কিসমিস ২ চা-চামচ
  • পেস্তা ও কাজুবাদাম সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি

আরও পড়ুন

প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ ছাড়িয়ে মিহি করে চেলে রস বের করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে তাতে কাঁঠালের রস, দুধ, চিনি, কনডেন্স মিল্ক, এলাচ, দারুচিনি ও কিসমিস দিয়ে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন।

মিশ্রণটি ধীরে ধীরে ঘন ও আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ঠাণ্ডা করে পেস্তা ও কাজুবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া

বিশ্বকাপ থেকে বিদায়, তবুও ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করল জর্ডান!

সিরাজগঞ্জে আইসক্রিম ও ফলের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার