ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৪:০৯ পিএম

শেরপুর পৌরসভার প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহের শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থ বছরের ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

নতুন এই বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা।

এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কোভিড-১৯, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি), সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিআরডিপি) ও মূলধনসহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার।

আরও পড়ুন

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো.খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ পরিচালক মো.সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর পৌরসভার প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮

নেইমারকে কতক্ষণ খেলানো হবে, যা বললেন আনচেলত্তি

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সমঝোতা করা হবে না : পেজেশকিয়ান

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন