৬০ বছর পর পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : ডিআর কঙ্গোর বিপক্ষে ছায়া হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাস গড়লেন উজবেকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে তিনি এখন পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতা। দশম গোল করে পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।
বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিল স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।
ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি। ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপান। তাতে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ পর্তুগিজ গোলদাতার তালিকায় ইউসেবিওর পাশে নাম লেখেন তিনি। এরপর ৩৮ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হলেন সিআরসেভেন।
আরও পড়ুন৬ মিনিটের গোলে ৪১ বছর ও ১৩৮ দিন বয়সী রোনালদো বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হলেন। ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে ক্যামেরুনের হয়ে গোল করা রজার মিলা তার উপরে, ওই দিন তার বয়স ছিল ৪২ বছর ও ৩৯ দিন। তবে কোনো বড় টুর্নামেন্টে সবচেয়ে বয়স্ক ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে গোলের কীর্তি তার।
ইউরো ও বিশ্বকাপ মিলে রোনালদো ১১টি ভিন্ন মেজর টুর্নামেন্টে গোল করলেন। অন্য যে কোনো ইউরোপিয়ান খেলোয়াড়ের চেয়ে বেশি। জুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জারদান শাকিরি ছয়টি আসরে গোল করেছেন।
মন্তব্য করুন








