ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৬:৪০ পিএম

পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটা করলে পরের দুটো গোল পেতাম না : মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্কঃ  লিওনেল মেসির রাতটা শুরু হয়েছিল বেশ বাজেভাবে। পেনাল্টি মিস করে রেকর্ডও গড়ে ফেলেছিলেন। তবে এরপর গোল করে সব পেছনে ফেললেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জেতালেন ২-০ গোলে।

ম্যাচের পর মেসি জানালেন, পেনাল্টি মিস করলে হয়তো পরের দুই গোল হতো না! বললেন, ‘সত্যি বলতে এটা যেভাবে হলো সেটা অসাধারণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটা করলে পরের দুটো গোল পেতাম না। কে জানে! তবে জয়ে, নিজের অংশগ্রহণে এবং দলের পারফরম্যান্সে আমি খুশি।’

তবে রেকর্ডের চেয়ে দলের জয়কেই বড় করে দেখলেন মেসি। তিনি বললেন, ‘সবার আগে জয়ের জন্য খুশি। এটা খুব গুরুত্বপূর্ণ, কঠিন একটা জয় ছিল। সামনের পথের জন্য এটা আমাদের মানসিক শান্তি দিয়েছে। এটা বিশ্বকাপ, এখানে সব ম্যাচই সমান এবং তীব্র।’

আরও পড়ুন

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে স্কালোনির দল।

উল্লেখ্য, অস্ট্রিয়া ম্যাচের আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড সমান করেছিলেন মেসি। ডালাসে সেই রেকর্ড একাই নিজের করে নিলেন ইন্টার মায়ামির এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটা করলে পরের দুটো গোল পেতাম না : মেসি

আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে: শাওন

কর্ণফুলী গ্রুপের ম্যানেজার নিয়োগ, বেতন ৫০ হাজার

মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা