ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ১১:০৯ পিএম

পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য কে সংবর্ধনা

পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য কে সংবর্ধনা

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, সিএসপি এর একমাত্র কন্যা আমেরিকা প্রবাসী ফাবিহা নওমি হুসাইন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিবোর্ডের ১০৩তম সভায় নতুন সদস্য হিসেবে যোগদান করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিওটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, বিওটি কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সরকার, দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মোঃ মোজাম্মেল হক, বিওটি সদস্য মোঃ জাহেদুর রহমান, মোঃ নাসিরুন নবী, আয়শা বেগম, সোহরাব আলী খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ।

আরও পড়ুন

বিওটির সদস্যগণ ফাবিহা নওমি হুসাইনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিওটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম অক্ষুন্ন রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য কে সংবর্ধনা

উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

বগুড়ায় একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর দেশ গড়তে নিজেকে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে : রাকসু ভিপি

পাবনার চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

বগুড়ার মহাস্থানগড় মাজারের উন্নয়ন কাজে প্রত্নতত্ত্ব বিভাগের বাধা, এলাকাবাসী ও মুসল্লিদের প্রতিবাদ