ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু গ্রেফতার

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২- বগুড়ার অভিযানে ৫২ মামলার  আসামি মোঃ আমিরুজ্জামান  পিন্টু (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত পিন্টু বগুড়া মহানগরের মালগ্রাম খন্দকারপাড়ার ডাক্তার আবু জাফরের ছেলে। তিনি রেইনবো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান।

র‌্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪ টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি অভিযানিক দল মালগ্রাম খন্দকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ বিভিন্ন অভিযোগে সর্বমোট ৫২ টি মামলা রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় আগে বগুড়ায় হাজারো গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমিরুজ্জামান পিন্টুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিলেন আমানতকারীরা।  সেই থেকে তিনি পলাতক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৫২ মামলার আসামি পিন্টু গ্রেফতার

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় আসিফ সিরাজ রব্বানীকে সংবর্ধনা

বগুড়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন বন্ধ ২ মাস ধরে, নামেই সিটি কর্পোরেশন, সেবা মিলছে পুরোনো সার্ভারে

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

প্রধানমন্ত্রীর নির্দেশে নন্দিনীর বাড়িতে ত্রাণমন্ত্রী