ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ১০:৩৩ পিএম

বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার কাহালুতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল (২৮) হত্যা মামলা হাজতি আসামি জামিল হোসেনের (৪৫) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি জামিল হোসেন কাহালু উপজেলার পাল্লাপাড়ার মৃত আব্দুল মজিদ আকন্দের ছেলে। বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির গতকাল বুধবার ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া শহরের কৈগাড়ী (সিও অফিস) এলাকার মৃত সোবাহান সরকারের ছেলে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল বড়শি নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার  মাগুড়া গ্রামে ওয়ারিশ সূত্রেপ্রাপ্ত এজমালী পুকুরে মাছ ধরতে যান। এসময় হাজতি ওই আসামিসহ অন্যান্য আসামিরা হামলা চালিয়ে তাকে মারপিট করে।

আরও পড়ুন

এসময় রাহুল দৌড়ে পুকুরের অদূরে আব্দুল জব্বার খানের বাড়িতে প্রবেশ করলে আসামিরা ধাওয়া করে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ব্যাপারে নিহত রাহুলের মা হাবিবা আকতার বাদি হয়ে কাহালু থানায় ওই আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আব্দুল ওহাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় অজ্ঞানপার্টির ২ জন গ্রেফতার

‘ববি হাজ্জাজ সাহেব এই এলাকার আইন শৃঙ্খলা পালনে ব্যর্থ হয়েছেন’

জয়পুরহাটের বাগজানায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

'আবারো আর্জেন্টিনার ঘরে এই বিশ্বকাপ উঠবে'