ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ০৮:১৭ পিএম

জুলাই গণঅভ্যূত্থানে মানিক হত্যা মামলায় রংপুরে গ্রেফতার ১

জুলাই গণঅভ্যূত্থানে মানিক হত্যা মামলায় রংপুরে গ্রেফতার ১

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মানিক মিয়া হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টুকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাকে নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে গ্রেফতার করে মহানগর তাজহাট থানা পুলিশ।

শহিদ মানিক মিয়া জুলাই আন্দোলনের সময় নিহত হন। তিনি অটোরিকশা চালক ছিলেন। গ্রেফতার আখতারুজ্জামান ভুট্টু নগরীর তাজহাট শেখপাড়া এলাকার পাগলা আহমেদের ছেলে। তিনি মানিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নং ওয়ার্ডের সহ-সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আরও পড়ুন

মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, তথ্য-প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি রংপুর শহরে এসে সরকার এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতার সাথে সম্পৃক্ত হন। তিনি জুলাই আন্দোলনে অর্থ প্রদান ছাড়াও সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলায় অংশ নিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যূত্থানে মানিক হত্যা মামলায় রংপুরে গ্রেফতার ১

যমুনার ভাঙন আতঙ্কে নির্ঘুম বেড়ার নদীপাড়ের মানুষ

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

রংপুরের তারাগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

সিরাজগঞ্জে দুই ধর্ষক গ্রেফতার

এই বাজেট চানাচুর মার্কার মতো, শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হবে