বগুড়ার আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম, রাজন বাঁশফোড় (৪৪) ও রাকিব হোসেন (২২) নামের দুই মাদক সেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম জেল-জরিমানার আদেশ দিয়েছেন।
আজ সোমবার (১৫ জুন) বিকেলে তাদের বিরুদ্ধে এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, রাজন বাঁশফোড় সান্তাহার চা-বাগান হরিজন পল্লীর যমুনা বাঁশ ফোঁড়ের ছেলে ও রাকিব হোসেন চা-বাগান কলোনীর শামছুজ্জামানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার (১৫ জুন) দুপুরে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে উল্লেখিত দুই ব্যক্তিকে চা-বাগান এলাকা থেকে আটক করেন।
আরও পড়ুনএরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম রাজন বাঁশ ফোড়কে ১০ দিনের ও রাকিব হোসেনকে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয় নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের তাৎক্ষণিক বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







