ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০৬:৪৮ পিএম

লিবিয়া হয়ে অবৈধভাবে ইতা‌লি প্রবেশ করা যাবে না

সংগৃহীত,লিবিয়া হয়ে অবৈধভাবে ইতা‌লি প্রবেশ করা যাবে না

লিবিয়া বা অন্য কো‌নো ট্রানজিট দেশ হয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে অনুমতি দেবে না ইতা‌লি। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হওয়ার পর সোমবার (১৫ জুন) ঢাকার ইতালির দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে। 

দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে নতুন অভিবাসন আইন কার্যকর হয়েছে। এর আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করা হবে এবং দ্রুত ফেরত পাঠানো হবে। ফলে তাদের পক্ষে ইতালিতে অবস্থান করা বা সেখানে কাজ করার সুযোগ থাকবে না।

আরও পড়ুন

বৈধ পথে ইতালিতে যাওয়ার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে বার্তায় আরও বলা হয়, ইতালিতে বৈধভাবে অভিবাসনের সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। এসব সুযোগ কেবল বৈধ প্রক্রিয়া অনুসরণকারীদের জন্য উন্মুক্ত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া হয়ে অবৈধভাবে ইতা‌লি প্রবেশ করা যাবে না

প্রিয় দলের জার্সি পরে খেলা দেখলে অনুভূতি বদলে যাওয়ার কারণ জেনে নিন

বিএনপির হয়ে নয়, সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আরএফএল গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, লাগবে স্নাতক পাস

আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের মহিউদ্দিন