আইন-আদালত
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। তবে আদ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, এই রিট দায়েরের সঙ্গে আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। এর আগে গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। এতে বলা হয়েছে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্রাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেজুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ এর ১১ (১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো।
আরও পড়ুনবিজ্ঞপ্তিতে একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী নিবন্ধন বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এর আগে এ ঘটনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ দিলে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়। দুদিন সময় বাড়ানোও হয়। এর মধ্যে ভুক্তভোগী ছয় পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারের অন্তত একজনকে চাকরির প্রতিশ্রুতি দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তে অটুট থাকে সরকার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








