ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৪:১৯ পিএম

থানার ভেতরেই পুলিশের সামনে মেয়েকে খুন করল বাবা-মা

থানার ভেতরেই পুলিশের সামনে মেয়েকে খুন করল বাবা-মা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশের বান্দা জেলায় এক পুলিশ স্টেশনের ভেতরে ১৯ বছর বয়সী এক তরুণীকে তার বাবা-মা ছুরিকাঘাতে হত্যা করেছে। প্রেমিকের সঙ্গে থাকতে এবং পরিবারের কাছে ফিরে যাওয়াতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এই নির্মম ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে-নিহত তরুণীর নাম শিবানী। তিনি গত ১৮ মে তার প্রতিবেশী ললিত বর্মার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। পরে তারা একটি মন্দিরে বিয়ে করেন এবং আইনগতভাবে তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন করেন। এ ঘটনায় শিবানীর বাবা-মা ললিত বর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ দম্পতিকে খুঁজে বের করার জন্য অভিযান শুরু করে। গত শুক্রবার একটি তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে খুঁজে পায় এবং জিজ্ঞাসাবাদের জন্য বান্দা জেলায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের সময় দম্পতি পুলিশের কাছে দাবি করেন, তারা নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছেন এবং এ সংক্রান্ত বৈধ বিবাহের নথিও উপস্থাপন করেন। এরপর পুলিশ শিবানীর মেডিকেল পরীক্ষা করানো এবং তার বক্তব্য রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় দুই পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। সেখানে চলমান কাউন্সেলিং সেশনের সময় শিবানীর বাবা-মা তাকে জোর করে বাড়ি ফিরে যেতে চাপ দিতে থাকেন। তবে শিবানী তার স্বামী ললিত বর্মার সঙ্গেই থাকার সিদ্ধান্তে অনড় থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিবানীর মা তাকে পিছন থেকে ধরে ফেলেন। এরপর তার বাবা ছুরি বের করে মেয়ের ওপর হামলা চালান। এসময় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হতবাক হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। হামলায় শিবানীর পেট, হাত ও তালুতে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

বান্দার পুলিশ সুপার পলাশ বনসাল জানিয়েছেন, এ ঘটনায় প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং শিবানীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ভেতরেই পুলিশের সামনে মেয়েকে খুন করল বাবা-মা

হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৭৫

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

 দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী : স্বাস্থ্যমন্ত্রী