ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০৮:০২ পিএম

বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না: রাশেদ প্রধান

চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

আজ শনিবার (১৩ জুন) বিকালে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাশেদ প্রধান বলেন, ‘আগে আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, আর বিএনপির হয়েছে “কার্ড বন্ধু”। তারা কথায় কথায় নতুন নতুন কার্ডের ঘোষণা দেয়। বঙ্গবন্ধুর বাকশাল টিকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্প সময়ে এতটা অজনপ্রিয় ও অগ্রহণযোগ্য হয়ে ওঠেনি।’

আরও পড়ুন

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক পার্থক্য খুব বেশি নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, তাঁর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, ভারতের কোনো মুখ্যমন্ত্রী।

১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কর্মকাণ্ড এবং বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বক্তব্য দেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না: রাশেদ প্রধান

কাশিয়ানীতে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টায় রং মিস্ত্রি গ্রেফতার

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

ব্রাজিল খেলোয়াড়দের আলাদা একটা ছন্দ আছে: অপু বিশ্বাস

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির