ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৯:৩৬ পিএম

বগুড়ার সারিয়াকান্দি সদর ইউপি সদস্যকে মারপিট

বগুড়ার সারিয়াকান্দি সদর ইউপি সদস্যকে মারপিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি সদর ইউপির সদস্য আনিছুর রহমান বাটুলেরকাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারপিট করার অভিযোগ উঠেছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বাটুল মেম্বারের স্ত্রী শাপলা বেগম (৪০) বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য অন্তারপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আনিছুর রহমান ওরফে বাটুল মেম্বার গত কয়েকমাস আগে তার পৈত্রিক সম্পত্তিতে একটি পাকা বাড়ি নির্মাণ শুরু করেছেন। পাকা বাড়িটি নির্মাণ করার সময় থেকেই পারতিত পরল গ্রামের মৃত আলতাফ আলী আকন্দের ছেলে সরোয়ার আকন্দ (৫০) ও সাইফুল ইসলাম আকন্দ (৪০) এবং তার নাতি রাকিব মিয়া (৪২) ও রায়হান মিয়া (২৬) চাঁদা দাবি করে আসছিল।

বাটুল মেম্বার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। এমতাবস্থায় আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮ টার দিকে আলতাফ আলীর ছেলে এবং নাতিরা রাস্তায় তাকে একা পেয়ে এলোপাথাড়ি মারপিট করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম আকন্দ বলেন, এখানে চাঁদা চাওয়ার কোনও ঘটনাই ঘটেনি। আমার ছেলের বিয়েকে কেন্দ্র করে ঈদের পরদিন বউভাতের সময় মারামারি হয়েছিল।

আরও পড়ুন

সেই সময় বাটুল মেম্বার এবং তার লোকজন আমার ছেলেদের মেরে মাথা ফাঁটিয়ে দিয়েছিল। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে সেই মাথা ফাঁটা ছেলেদের সামনে বাটুল মেম্বার পরলে, তারা রাগের বশবতী হয়ে এ ধরণের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, অভিযোগটি এখনো আমার হতে এসে পৌঁছায়নি। হাতে এলে থানায় রেকর্ড ও এজাহারভুক্ত করা হবে এবং আসামিদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দি সদর ইউপি সদস্যকে মারপিট

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ হোসেন আটক

দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

রংপুরের ফলের বাজারে সাধ্যের মধ্যে চাহিদা পূরণ ক্রেতাদের

নাটোরের গুরুদাসপুরে শয়নঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু